বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিক এবং তাদের পরিবারের জন্য মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়।
চার সাংবাদিকের জন্য পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। প্রয়াত সাংবাদিক দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার ও দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে দেয়া হয়। আর অসুস্থ দৈনিক সংবাদের সাংবাদিক রাকিব উদ্দিন ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্য দেয়া হয় সমপরিমাণ অর্থ।
এবিজি ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এ এন্ড এফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল; মোহাম্মদ হুসাইন আরজু, হেড অব ডিভিশন (আরঅ্যান্ডডি), এবিজি বসুন্ধরা এবং মো. সাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন। পরিবারের কঠিন সময়ে সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক নেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, কোভিডে স্বামীর মৃত্যুর সময়ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে নতুন করে পাওয়া এই সহায়তা পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।
অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আর চিকিৎসা সহায়তার চেক গ্রহণ করে আমানুর রহমান এ উদ্যোগকে স্বাগত জানান এবং অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এবিজি গ্রুপের পক্ষ থেকে বক্তব্য দেন মো. ইমরুল হাসান। তিনি বলেন, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আর্থিক অনটন থাকলে একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা তৈরি হতে পারে। এ কারণে সাংবাদিকদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
ইমরুল হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতা করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও জানানো হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করতে এ পুরস্কার দেয়া হবে। এর স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।
এবিজি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ রয়েছে।
SOURCE : CHANNEL 24Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf