প্রয়াত দুই সাংবাদিকের পরিবার এবং অসুস্থ দুই সাংবাদিকের চিকিৎসায় মোট ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় চার সাংবাদিকের পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের হাতে পাঁচ লাখ টাকা করে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
প্রয়াত সাংবাদিকরা হলেন— দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার এবং দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন। অসুস্থ সাংবাদিকরা হলেন— দৈনিক সংবাদের রাকিব উদ্দিন ও দৈনিক নয়া দিগন্তের আমানুর রহমান।
শুক্রবার সকাল ১০টায় নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বিএসআরএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার ছেলে মো. তৌহিদ হারুন। বাবার অসুস্থতা ও মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, কোভিডে স্বামীর মৃত্যুর সময়ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই সহায়তা তাদের পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। এ ছাড়া দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের হাতে পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল ও পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
এ সময় মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা স্বচ্ছ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। সমাজের নানা সংকট ও মানুষের কথা তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা যেন আর্থিক সংকটে না পড়েন, সে জন্য তাদের আর্থিক সচ্ছলতা প্রয়োজন।
তিনি বলেন, এবিজি সবসময় সাংবাদিকদের পাশে আছে। এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্যও বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও অনুষ্ঠানে জানানো হয়।
এবিজি ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রতি শুক্রবার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও আর্থিক অনটনে থাকা মানুষকে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
SOURCE : রাজনীতি ডটকমপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ