পেশাগত দায়িত্ব পালনের পথে সাংবাদিকরা প্রায়ই নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ব্যক্তিগত সংকট, অসুস্থতা কিংবা আর্থিক দুরাবস্থাও অনেক সময় তাদের দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।
এর অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিকের চিকিৎসা এবং দুই প্রয়াত সাংবাদিকের পরিবারের জন্য মোট ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে এবিজি ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভায় সহায়তার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে চারজন সাংবাদিক বা তাদের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন— প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবার এবং অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমান।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এএন্ডএফ, ইডাব্লিউপিডি ও বিসিডিএল এবং পরিচালক, বসুন্ধরা স্পোর্টস সিটি; এম. জেড. হোসেন আরজু, হেড অব ডিভিশন (আর অ্যান্ড ডি), এবিজি; এবং মো. শাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে তার ছেলে মো. তৌহিদ হারুন চেক গ্রহণ করেন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। অসুস্থতার সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় স্বামীর মৃত্যুর পরও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান আর্থিক সহায়তাও তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সময়ে এসেছে।
অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে তার স্ত্রী নাসরিন জাহান চেক গ্রহণ করেন। স্বামীর চিকিৎসা সহায়তার জন্য তিনি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
অন্যদিকে, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমান নিজ হাতে চেক গ্রহণ করে এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও সাংবাদিক সমাজের পাশে ফাউন্ডেশনকে পাওয়া যাবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে এবিজির পক্ষ থেকে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরেন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে আর্থিক সংকটের মধ্যে থেকে দায়িত্ব পালন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণেই সাংবাদিকদের কল্যাণে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এবিজি ফাউন্ডেশন শুধু সাংবাদিকদের নয়, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের পেছনে আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সাংবাদিকদের দায়িত্বশীল ও জনকল্যাণমূলক কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতাকে উৎসাহিত করাই হবে এ পুরস্কারের মূল লক্ষ্য।
এবিজি ফাউন্ডেশন দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিতভাবে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টিকর খাদ্য বিতরণ, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
SOURCE : লোকসমাজপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ