সাংবাদিকদের কল্যাণে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পাশে দাঁড়িয়েছে এবিজি ফাউন্ডেশন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের সদস্য এবং অসুস্থ দুই সাংবাদিকের প্রতিনিধির হাতে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রয়াত সাংবাদিক দৈনিক ইনকিলাবের হারুন অর রশিদ তালুকদার ও দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। অন্যদিকে দৈনিক সংবাদের সাংবাদিক রাকিব উদ্দিন ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আমানুর রহমানের চিকিৎসার জন্যও পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে তার ছেলে মো. তৌহিদ হারুন চেক গ্রহণ করেন। তিনি বাবার অসুস্থতার সময় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে তার স্ত্রী শারমিন সুলতানা রিনা চেক গ্রহণ করেন। তিনি বলেন, কোভিডে স্বামীর মৃত্যুর পরও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে ছিল। বর্তমান সংকটের সময়ে এই সহায়তা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ।
অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে তার স্ত্রী নাসরিন জাহান চেক গ্রহণ করেন। তিনি স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া সাংবাদিক আমানুর রহমানের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। তিনি এবিজি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অসুস্থ সাংবাদিকদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা সমাজের বিভিন্ন বাস্তবতা তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পাশে থাকার ক্ষেত্রে এবিজি ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ করবে বলে তিনি জানান।
তিনি বলেন, ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা ধরনের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে সাংবাদিকদের অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের বিষয়েও অনুষ্ঠানে জানানো হয়। প্রস্তাবিত পুরস্কারের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও ফাউন্ডেশনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাবার দেওয়া, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে সহযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কার্যক্রম রয়েছে।
SOURCE : দৈনিক দেশের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ