All news

মৃত-অসুস্থ ৪ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

মৃত-অসুস্থ ৪ সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

মৃত দুই সাংবাদিকের পরিবার এবং অসুস্থ দুই সাংবাদিকের চিকিৎসায় মোট ২০ লাখ টাকা সহায়তা দিয়েছে এবিজি ফাউন্ডেশন। গতকাল রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মাল্টিপারপাস হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এ সহায়তা দেয়া হয়।
মৃত সাংবাদিক দৈনিক ইনকিলাবের সাবেক সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও দৈনিক আমাদের সময়ের হুমায়ুন কবির খোকনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া দৈনিক সংবাদের রাকিব উদ্দিন ও দৈনিক নয়া দিগন্তের আমানুর রহমানের চিকিৎসায় পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের কর্মকর্তারা সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সাংবাদিকদের অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করতে মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথা জানানো হয়।

SOURCE : দৈনিক ইনকিলাব

Also Published In

লোকসমাজ News 24 Daily Sun বাংলা Risingbd সবখবর আন্দোলনের বাজার সারাক্ষণ সংবাদ জনতার কণ্ঠ দৈনিক সবুজ লালমনিরহাট বার্তা Asian post নজর News Pabna রাজবাড়ী প্রতিদিন কিশোরগঞ্জ জার্নাল উত্তরের সংবাদ দৈনিক দেশতথ্য নয়া দিগন্ত নড়াইলের কাগজ সকালের বাণী সময়ের কাগজ দৈনিক মধুমতি CHANNEL 24 চলমান সংবাদ আজকের চাঁপাই SKY NEWS ডেল্টা টাইমস আমাদের সময় দৈনিক দেশের কণ্ঠ ডেসটিনি চ্যানেল আই দেশ রূপান্তর ডেইলি অবজারভার B24 NEWS Times Today আলোকিত বাংলাদেশ দৈনিক বাংলাদেশের আলো বাঙলা প্রতিদিন নতুন সময় FINANCIAL BARTA WG Entrepreneur. BANGLADESH CHANNEL 18 ঢাকার কণ্ঠ ND Amar Campus অর্থবাজার Bangladesh Pulse24 bd somachar বাংলা টাইমস MAASRANGANEWS24 বার্তিকা DAILY KHABOR The Business Daily ফরিদপুর কণ্ঠ দৈনিক জনবাণী সংবাদ প্রতিদিন HILL NEWS জনতার কণ্ঠ 24 CREATIVE DINAJPUR কালের খবর ২৪ Dhaka Post সময়ের আলো গাইবান্ধার সময় খবর পটুয়াখালী SANGBAD 360 North Xpress মুন্সীগঞ্জের সময় Khabar Bangla24 বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ BANGLA POST Jago News24 Banglanews24 প্যাসেঞ্জার ভয়েস বাংলাদেশ বুলেটিন রাজনীতি ডটকম Report 71 আজকের চুয়াডাঙ্গা সবুজ সিলেট স্বাধীন ২৪ এইমাত্র চাটগাঁর চোখ গ্রামের কাগজ Cox TV জনতার মুখপত্র পদ্মা টাইমস সুনামকণ্ঠ খবর প্রতিদিন ভয়েস অফ টাইগার আমার দেশ বার্তা Focus TV ON NEWS24 ডেইলি গাজীপুর প্রতিদিনের খাগড়াছড়ি নওগাঁ ভিশন Dhaka Wave BANGLA AFFIRS কুড়িগ্রাম নিউজ bangla scoop আজকের আওয়াজ