বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিকের চিকিৎসা এবং প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় এই সহায়তা দেওয়া হয়।
এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে চারজন সাংবাদিক ও তাঁদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক দেওয়া হয়। এর মধ্যে প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে এবং অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমানের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এ অ্যান্ড এফ, ইডব্লিউপিডি ও বিসিডিএল; মোহাম্মদ হুসাইন আরজু, হেড অব ডিভিশন (আরঅ্যান্ডডি), এবিজি বসুন্ধরা এবং মো. সাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।
দৈনিক ইনকিলাবের প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তাঁর ছেলে মো. তৌহিদ হারুন। চেক গ্রহণের পর তিনি বলেন, তাঁর বাবা দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। এমন সময়ে পাশে দাঁড়ানোর জন্য তিনি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তাঁর স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, স্বামীর মৃত্যুর সময়ও বসুন্ধরা গ্রুপ তাঁদের পাশে দাঁড়িয়েছিল। আবারও এমন সহযোগিতা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে তাঁর স্ত্রী নাসরিন জাহান পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন। তিনি চিকিৎসা সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানের হাতে পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। তিনি বলেন, অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে বলে আশা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন এবিজি গ্রুপের ডিএমডি অ্যান্ড হেড অব এ অ্যান্ড এফ, ইডব্লিউপিডি ও বিসিডিএল মো. ইমরুল হাসান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সাংবাদিকদের কল্যাণে পাশে দাঁড়ানোকে তারা দায়িত্বের অংশ হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, এবিজি গ্রুপ সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক সাংবাদিকতাকে উৎসাহিত করাই হবে এই পুরস্কারের লক্ষ্য।
উল্লেখ্য, এবিজি ফাউন্ডেশন বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা এবং সাংবাদিক ও তাঁদের পরিবারের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সচিবালয় বিটের চার সাংবাদিক ও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।
Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf