All news

প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন

প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন

বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত দুই অসুস্থ সাংবাদিকের চিকিৎসা এবং প্রয়াত দুই সাংবাদিকের পরিবারের জন্য মোট ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠানে চার সাংবাদিক ও তাদের পরিবারের হাতে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া চারজন হলেন—প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদার ও হুমায়ুন কবির খোকনের পরিবার এবং অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিন ও আমানুর রহমান।

দৈনিক ইনকিলাবে কর্মরত প্রয়াত সাংবাদিক হারুন অর রশিদ তালুকদারের পরিবারের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার ছেলে তৌহিদ হারুন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগেছেন। এ সময়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দৈনিক আমাদের সময়ের প্রধান প্রতিবেদক ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের পরিবারের পক্ষে চেক গ্রহণ করেন তার স্ত্রী শারমিন সুলতানা রিনা। তিনি বলেন, তার স্বামী কোভিডে মারা যান। সে সময়ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে দাঁড়িয়েছিল। আবারও সহযোগিতা পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

অন্যদিকে, দৈনিক সংবাদের অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দিনের পক্ষে পাঁচ লাখ টাকার চেক গ্রহণ করেন তার স্ত্রী নাসরিন জাহান। অসুস্থ স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক আমানুর রহমানের হাতেও পাঁচ লাখ টাকার চিকিৎসা সহায়তার চেক তুলে দেওয়া হয়। তিনি এবিজি ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে এবিজি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইমরুল হাসান, ডিএমডি অ্যান্ড হেড অব এ অ্যান্ড এফ, ইডাব্লিউপিডি এবং বিসিডিএল; মোহাম্মদ হুসাইন আরজু, হেড অব ডিভিশন (আরঅ্যান্ডডি), এবিজি বসুন্ধরা এবং মো. সাজেদুল করিম, জেনারেল ম্যানেজার, জিওলজি অ্যান্ড মাইনিং, এবিজি ফাউন্ডেশন।

এ সময় মো. ইমরুল হাসান বলেন, সাংবাদিকরা একটি স্বচ্ছ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাদের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখা হয়। তবে আর্থিক সংকট থাকলে সাংবাদিকদের পক্ষে অনেক সময় তাদের ভাবনা ও কাজ যথাযথভাবে তুলে ধরা কঠিন হয়ে পড়ে। এ কারণে সাংবাদিকদের আর্থিক সচ্ছলতার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, এবিজি গ্রুপ সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের ভালো ও দায়িত্বশীল কাজকে উৎসাহিত করতে বিএসআরএফ ও এবিজি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি মিডিয়া অ্যাওয়ার্ড আয়োজনের কথাও জানানো হয়। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধানী, জনস্বার্থসংশ্লিষ্ট ও ইতিবাচক প্রতিবেদনকে উৎসাহিত করতে এ পুরস্কার দেওয়া হবে। প্রস্তাবিত এ অ্যাওয়ার্ডের স্পন্সর হিসেবে থাকবে এবিজি ফাউন্ডেশন।

এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য সহায়তা, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহযোগিতা, সাংবাদিক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মানবিক সহায়তার ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সচিবালয় বিটের দুই অসুস্থ সাংবাদিক ও দুই প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়ে মোট ২০ লাখ টাকা সহায়তা দিল প্রতিষ্ঠানটি।

SOURCE : BANGLA POST

Also Published In

বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ Daily Sun বাংলা Banglanews24 News 24 আমাদের সময় Jago News24 BANGLA AFFIRS ডেল্টা টাইমস ডেসটিনি নয়া দিগন্ত দৈনিক দেশের কণ্ঠ বাংলাদেশ বুলেটিন দৈনিক ইনকিলাব চ্যানেল আই দেশ রূপান্তর ডেইলি অবজারভার B24 NEWS রাজনীতি ডটকম Times Today আলোকিত বাংলাদেশ দৈনিক বাংলাদেশের আলো বাঙলা প্রতিদিন নতুন সময় FINANCIAL BARTA WG Entrepreneur. BANGLADESH CHANNEL 18 ঢাকার কণ্ঠ ND Amar Campus অর্থবাজার Bangladesh Pulse24 bangla scoop bd somachar বাংলা টাইমস MAASRANGANEWS24 বার্তিকা DAILY KHABOR The Business Daily ফরিদপুর কণ্ঠ দৈনিক জনবাণী এইমাত্র আজকের আওয়াজ সংবাদ প্রতিদিন দৈনিক দেশতথ্য News Pabna লালমনিরহাট বার্তা রাজবাড়ী প্রতিদিন সকালের বাণী Asian post সময়ের কাগজ মুন্সীগঞ্জের সময় কিশোরগঞ্জ জার্নাল আন্দোলনের বাজার কুড়িগ্রাম নিউজ সারাক্ষণ সংবাদ জনতার কণ্ঠ নড়াইলের কাগজ চাটগাঁর চোখ গ্রামের কাগজ প্রতিদিনের খাগড়াছড়ি HILL NEWS SKY NEWS Report 71 দৈনিক সবুজ ON NEWS24 দৈনিক মধুমতি Cox TV জনতার কণ্ঠ 24 আজকের চুয়াডাঙ্গা স্বাধীন ২৪ CREATIVE DINAJPUR কালের খবর ২৪ লোকসমাজ সবুজ সিলেট জনতার মুখপত্র পদ্মা টাইমস CHANNEL 24 Dhaka Post সময়ের আলো Dhaka Wave Risingbd সুনামকণ্ঠ Khabar Bangla24 খবর প্রতিদিন ভয়েস অফ টাইগার গাইবান্ধার সময় আমার দেশ বার্তা ডেইলি গাজীপুর নওগাঁ ভিশন Focus TV উত্তরের সংবাদ চলমান সংবাদ নজর আজকের চাঁপাই খবর পটুয়াখালী সবখবর SANGBAD 360 প্যাসেঞ্জার ভয়েস North Xpress