অসুস্থ ও প্রয়াত চার সাংবাদিক পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ নুরুল আমিন খান মেমোরিয়াল (মাল্টিপারপাস) হলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) বার্ষিক সাধারণ সভায় সহায়তার চেক হস্তান্তর করা হয়।
সহায়তা পাওয়া চার পরিবার হলো—অসুস্থ সাংবাদিক আমানুর রহমান, অসুস্থ সাংবাদিক রাকিব উদ্দীনের পরিবার এবং প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকন ও তালুকদার হারুনের পরিবার।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক ও ইডব্লিউপিডির ডিএমডি (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) ইমরুল হাসান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। লেখনীর মাধ্যমে তারা মানুষের কথা তুলে ধরেন। সাংবাদিকদেরও আর্থিক স্বচ্ছলতার প্রয়োজন রয়েছে।’
তিনি বলেন, এবিজি সবসময় সাংবাদিকদের পাশে রয়েছে। সায়েম সোবহান আনভীরের অনুপ্রেরণায় সারাদেশে এবিজি ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে। সাংবাদিকদের জন্য কিছু করতে পেরে তারা আনন্দিত।
সহায়তা পাওয়া সাংবাদিক আমানুর রহমান এবিজি ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, অসুস্থতা বা সংকটে থাকা মানুষের কষ্ট ভুক্তভোগী ছাড়া বোঝা কঠিন। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী শারমীন সুলতানা রিনা বলেন, স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। এ সহায়তা তাদের জন্য স্বস্তির কারণ হয়েছে।
সাংবাদিক রাকিব উদ্দীনের স্ত্রী নাসরিন জাহান অসুস্থ স্বামীর চিকিৎসায় সহায়তার জন্য এবিজি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। প্রয়াত সাংবাদিক তালুকদার হারুনের ছেলে তৌহিদ হারুনও সাংবাদিকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান।
বিএসআরএফ সভাপতি মাসুদুল হক বলেন, সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে এবিজি সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, সংগঠনের কোনো সদস্য অসুস্থ বা সংকটে পড়লে বিএসআরএফও তাদের পাশে থাকার চেষ্টা করে।
অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি জানান, প্রথমবারের মতো এবিজির সৌজন্যে ‘বিএসআরএফ-এবিজি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’ আয়োজন করা হচ্ছে। প্রশাসন বিষয়ক সাংবাদিকতায় পাঁচটি এবং অনুসন্ধানী সাংবাদিকতায় পাঁচটি—মোট ১০টি পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। আগামী পাঁচ বছর এ পুরস্কার আয়োজনে পৃষ্ঠপোষকতা করার আগ্রহও এবিজি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক ও ইডব্লিউপিডির ডিএমডি (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) ইমরুল হাসান, এবিজি চেয়ারম্যানের সেক্রেটারি মাকসুদুর রহমান, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এবিজির বিভাগীয় প্রধান (গবেষণা ও উন্নয়ন) মো. জেড হুসাইন (আরজু), জেনারেল ম্যানেজার (জিওলজি অ্যান্ড মাইনিং) ও এবিজি ফাউন্ডেশনের কর্মকর্তা মো. শাজেদুল করিমসহ বিএসআরএফের বর্তমান ও সাবেক নেতারা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
SOURCE : Daily Sun বাংলাHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf