ক্র্যাবের কোনো সদস্য মারা গেলে পরিবারকে ৩ লাখ টাকা এবং অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) স্থায়ী কার্যালয় করতে জায়গা দেয়ার আশ্বাস দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা। এছাড়া ক্র্যাবের কোনো মারা গেলে পরিবারকে ৩ লাখ টাকা এবং অসুস্থ সদস্যদের চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্যরা রোববার রাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। সোমবার ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় এমডির বাসভবনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে ক্র্যাব নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্র্যাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, ‘সাংবাদিকরা দেশ-জাতির জন্য নিবেদিত থাকায় বসুন্ধরা গ্রুপও সাংবাদিকদের কল্যাণে অবদান রেখে আসছে। সৎ-নির্ভীক প্রকৃত সাংবাদিকতা বিকশিত করতে বসুন্ধরা গ্রুপ ইতোমধ্যে কয়েকটি মিডিয়া হাউজ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের সাংবাদিকতা বিশ্বমানে উন্নীত হোক, সাংবাদিকরা তাদের প্রকৃত মর্যাদা লাভ করুক, ভালো থাকুক সব সাংবাদিক- এই প্রত্যাশা রাখছি।’ সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা লিখিত আকারে উপস্থাপন করেন। এরপর ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মণ্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য দেন। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ক্র্যাবের সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জাকারিয়া, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ