ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) নিজস্ব কার্যালয় করে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এছাড়া কোনো ক্র্যাব সদস্য মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা প্রদান এবং কেউ গুরুতর অসুস্থ বা পেশাগত দায়িত্ব পালনকালে আহত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা দেবেন তিনি। রোববার (৮ মে) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসভবনে ক্র্যাবের কার্যনির্বাহী কমিটি সাক্ষাৎ করতে গেলে তিনি এসব প্রতিশ্রুতি দেন। সোমবার (৯ মে) ক্র্যাবের দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা লিখিত আকারে উপস্থাপন করেন। পরে ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মন্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য রাখেন। এরপর ক্র্যাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সায়েম সোবহান আনভীর বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির জন্য নিবেদিত থাকায় বসুন্ধরা গ্রুপও সাংবাদিকদের কল্যাণে অবদান রেখে আসছে। সৎ, নির্ভীক, প্রকৃত সাংবাদিকতা বিকশিত করতে বসুন্ধরা গ্রুপ এরই মধ্যে কয়েকটি মিডিয়া হাউজ প্রতিষ্ঠা করেছে, যাতে সাংবাদিকদের কর্মসংস্থান হয়েছে। সাংবাদিকরা যখন যে সমস্যা বা সংকটে সহায়তা চেয়েছে, বসুন্ধরা গ্রুপ আন্তরিকতার সঙ্গে পাশে থেকেছে। ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে সাংবাদিকরা আমাকে পাশে পাবেন। বাংলাদেশের সাংবাদিকতা বিশ্বমানে উন্নীত হোক, সাংবাদিকরা তাদের প্রকৃত মর্যাদা লাভ করুক, ভালো থাকুক সব সাংবাদিক- এই প্রত্যাশা করি। এসময় ক্র্যাবকে দ্রুত একটি নিজস্ব কার্যালয় দেওয়ার নিশ্চয়তা প্রদান করেন তিনি। পাশাপাশি সাংবাদিক ও তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। এসময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মন্ডল, ফখরুল আলম কাঞ্চন, ক্র্যাবের সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জাকারিয়া, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন