দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি। এসময় ক্র্যাবের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিজস্ব স্থায়ী কার্যালয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্র্যাব। এতে বলা হয় গতকাল রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের এমডির বাসভবনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে ক্র্যাব নেতারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা উপস্থাপন করেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মনযোগ সহকারে তা শোনেন। এরপর ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এসএম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মন্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য দেন। তাদের বক্তব্যে উঠে আসে সাংবাদিকবান্ধব বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অবদানের কথা। সাংবাদিকদের প্রতি মানবিক ও উদার থাকার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসব সিনিয়র সাংবাদিক। ক্র্যাব নেতা ও উপদেষ্টাদের বক্তব্য ও প্রত্যাশা গুরুত্বসহকারে গ্রহণ করেন বসুন্ধরার এমডি। ক্র্যাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সায়েম সোবহান আনভীর বলেন, ‘সাংবাদিকরা দেশ ও জাতির জন্য নিবেদিত থাকায় বসুন্ধরা গ্রুপও সাংবাদিকদের কল্যাণে অবদান রেখে আসছে। সৎ-নির্ভীক প্রকৃত সাংবাদিকতা বিকশিত করতে বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যেই কয়েকটি মিডিয়া হাউজ প্রতিষ্ঠা করেছে- যাতে সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়। সাংবাদিকরা যখন যে সমস্যা বা সংকটে সহায়তা চেয়েছে- বসুন্ধরা গ্রুপ আন্তরিকতার সঙ্গে পাশে থেকেছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকরা আমাকে পাশে পাবেন। বাংলাদেশের সাংবাদিকতা বিশ্বমানে উন্নীত হোক, সাংবাদিকরা তাদের প্রকৃত মর্যাদা লাভ করুক, ভালো থাকুক সব সাংবাদিক- এই প্রত্যাশা রাখছি।’ তিনি ক্র্যাবের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিজস্ব স্থায়ী কার্যালয় দেওয়ার নিশ্চয়তা দেন। এছাড়া কোনো ক্র্যাব সদস্য মারা গেলে পরিবারকে তিন লাখ টাকা প্রদান, কোনো ক্র্যাব সদস্য গুরুতর অসুস্থ বা পেশাগত দায়িত্ব পালনকালে আহত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। উপস্থিত সবাই তার প্রতিশ্রুতিকে করতালি দিয়ে স্বাগত জানান এবং তার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে ক্র্যাবের সহ-সভাপতি মুহ. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মিন্টু হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জাকারিয়া, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপু সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন