বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনকে (ক্র্যাব) স্থায়ী কার্যালয় দেয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রবিবার (৮ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে ক্র্যাবের নির্বাহী কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বসুন্ধরার এমডি এই ঘোষণা দেন। এ সময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা লিখিত আকারে উপস্থাপন করেন। বসুন্ধরা গ্রুপের এমডি মনোযোগ সহকারে তা শোনেন। এরপর ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মণ্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য রাখেন। সাক্ষাৎকালে ক্র্যাবের জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি নিজস্ব স্থায়ী কার্যালয় দেয়ার নিশ্চয়তা দেন বসুন্ধরা এমডি। এছাড়া কোনো ক্র্যাব সদস্য মারা গেলে পরিবারকে তিন লাখ টাকা এবং কোনো ক্র্যাব সদস্য গুরুতর অসুস্থ বা পেশাগত দায়িত্ব পালনকালে আহত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন