মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী সায়লা কবীর বলেছেন, এবিজি ফাউন্ডেশন একটি অনন্য কল্যাণমুখী প্রতিষ্ঠান, যা সারা দেশের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে সব সময় আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে দৌলতপুর উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের দুস্থ মানুষের পাশে এবং সমাজের প্রতিটি কল্যাণকর ও মানবিক উদ্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। নদীভাঙনে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে দৌলতপুরের অনেক পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। মানুষের এই দুর্দিনের কথা বিবেচনা করে এবিজি ফাউন্ডেশন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং উপহারসামগ্রী পাঠিয়েছে।
দুর্যোগ ও যে কোনো বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা উল্লেখ করে তিনি বলেন, এবিজি ফাউন্ডেশন বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমাদের বিশ্বাস। আপনারা ফাউন্ডেশনের চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন।
সাহায্য পেয়ে ষাটোর্ধ্ব উপকারভোগী নিলুফা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, নদীর ভাঙনে আমাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে,অনেক কষ্টে দিনাতিপাত করছি। সমাজের কত বিত্তশালী মানুষ রয়েছে কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এই দুর্দিনে এবিজি ফাউন্ডেশন আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে। আমি আল্লাহর দরবারে এই দানবীর মানুষের জন্য দোয়া করি তিনি যেন আমার মতো অসহায় মানুষের পাশে সবসময় এভাবেই দাঁড়াতে পারেন।
অপর এক বৃদ্ধ লাল মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাদের মতো অসহায় ও অসচ্ছল মানুষের পাশে একমাত্র এবিজি ফাউন্ডেশন এসে দাঁড়িয়েছে। আমরা মন থেকে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘজীবী করেন। এভাবেই যেন তারা সমাজের গরিব মানুষের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ানোর তৌফিক দান করেন।
দৌলতপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে এবিজি ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. লোকমান হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
SOURCE : সারাক্ষণ সংবাদHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf