মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।
বুধবার (২ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার চক হরিচরণ সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং দৌলতপুর উপজেলা বিএনপির সদস্যসচিব রাজিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি শায়লা কবীর বলেন, এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, সারা দেশেই এই সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এবিজি ফাউন্ডেশন একটি অনন্য কল্যাণমুখী প্রতিষ্ঠান, যা সারা দেশের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে সব সময় আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়।
দেশের দুস্থ মানুষের পাশে এবং সমাজের প্রতিটি কল্যাণকর ও মানবিক উদ্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। নদীভাঙনে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে দৌলতপুরের অনেক পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
মানুষের এই দুর্দিনের কথা বিবেচনা করে এবিজি ফাউন্ডেশন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং উপহারসামগ্রী পাঠিয়েছে।
সাহায্য পেয়ে ষাটোর্ধ্ব উপকারভোগী নিলুফা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, নদীর ভাঙনে আমাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেক কষ্টে দিনাতিপাত করছি। সমাজের কত বিত্তশালী মানুষ রয়েছে, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এই দুর্দিনে এবিজি ফাউন্ডেশন আমাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছে। আমি আল্লাহর দরবারে এই দানবীর মানুষের জন্য দোয়া করি, তিনি যেন আমার মতো অসহায় মানুষের পাশে সব সময় এভাবেই দাঁড়াতে পারেন।
অপর এক বৃদ্ধ লাল মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের মতো অসহায় ও অসচ্ছল মানুষের পাশে একমাত্র এবিজি ফাউন্ডেশন এসে দাঁড়িয়েছে। আমরা মন থেকে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘজীবী করেন। এভাবেই যেন আল্লাহ তাদের সমাজের গরিব মানুষের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ানোর তৌফিক দেন।
SOURCE : Banglanews24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ