নদীভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে অনিশ্চিত জীবন কাটছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার কালীগঙ্গা নদীপাড়ের শত শত পরিবারের। প্রতিদিনের জীবনে যেখানে অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করতে হচ্ছে, সেখানে তাদের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অন্তত তিন শতাধিক অসহায় মানুষের মাঝে এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সায়লা কবির
সায়লা কবির কালের কণ্ঠকে বলেন, কালীগঙ্গার ভাঙনে মানুষের ঘরবাড়ি হারিয়ে গেলেও, বিপদের দিনে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়—দুঃসময়ে সহমর্মিতার একটি হাতও হয়ে উঠতে পারে বেঁচে থাকার বড় আশ্রয়। এবিজি ফাউন্ডেশন ইতিমধ্যে গত কয়েক মাস ধরে মানিকগঞ্জের তিনটি উপজেলায় নদীতে ভাঙনকবলিত অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় দৌলতপুরের রামচন্দ্রপুরে ভাঙনকবলিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
আজকের এ খাদ্য সহায়তা মিলে ২০টি স্পটে সহায়তা দেওয়া হয়েছে। আমরা ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এই সহায়তা অব্যাহত রাখব।
খাদ্য সহায়তা পাওয়া কয়েকজন কালের কণ্ঠকে বলেন, আমরা নদীতে বাড়িঘর হারিয়েছি। অন্যের জায়গায় কোনোমতো বসবাস করছি।
আমাদের এই চরম খারাপ সময়ে এবিজি ফাউন্ডেশন যে খাদ্যসামগ্রী দিল, তা আমাদের সারা জীবন মনে থাকবে।
তারা আরো বলেন, এই খাদ্য দিয়ে আমরা পরিবার নিয়ে অন্তত কয়েকটা দিন নিশ্চিতে চলতে পারব। যারা আমাদের বিপদের দিনে পাশে দাঁড়ালেন, তাদের কোনো দিন দেখিনি। আমাদের বিপদের কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যেন তাদের সম্মান আরো বাড়িয়ে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম, কাজী নাদিম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, যুবদল নেতা আমির হামজা পিন্টু প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ