All news

ভাঙনকবলিত মানুষের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

ভাঙনকবলিত মানুষের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি লোকমান হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করা হচ্ছে। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকায়ও এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

SOURCE : ON NEWS24

Also Published In

চাটগাঁর চোখ লালমনিরহাট বার্তা মুন্সীগঞ্জের সময় আজকের চুয়াডাঙ্গা Daily Sun বাংলা পদ্মা টাইমস রাজনীতি ডটকম The Business Daily কালের কণ্ঠ CC NEWS 24 আলোকিত বাংলাদেশ দৈনিক দেশতথ্য কিশোরগঞ্জ জার্নাল দিনের কথা TODAY NEWS BANGLA আইন আদালত B24 NEWS ফরিদপুর কণ্ঠ বাংলাদেশ বুলেটিন MAASRANGANEWS24 bangla scoop জনতার মুখপত্র সুন্দরবন টাইমস.কম দেশ রূপান্তর Banglanews24 টাঙ্গন নিউজ দৈনিক জনতার কণ্ঠ মিডিয়া কর্ণার 24 গ্রামের কাগজ Cox TV দৈনিক মধুমতি FINANCIAL BARTA বিডি টাইমস প্রতিদিনের খাগড়াছড়ি লোকসমাজ CREATIVE DINAJPUR দৈনিক সবুজ নড়াইলের কাগজ কালের খবর ২৪ খবর সংযোগ সময়ের কাগজ News Pabna DAILY KHABOR News 24 বাংলাদেশ প্রতিদিন বার্তিকা আমাদের সময় কুমিল্লা জার্নাল Asian post Report 71 HILL NEWS জনতার কণ্ঠ 24 বাঙলা প্রতিদিন শেরপুর টাইমস সারাদিন নিউজ কুড়িগ্রাম নিউজ SKY NEWS স্বাধীন ২৪ সবুজ সিলেট ABN Bangla TV আন্দোলনের বাজার সারাক্ষণ সংবাদ bd somachar Dhaka Wave Risingbd নতুন সময় abnews24bd Amar Campus CHANNEL 18 Bangladesh Pulse24 অর্থবাজার ND দৈনিক বাংলাদেশের আলো সময়ের আলো Times Today বাংলা টাইমস আলোচিত বাংলাদেশ BD24 REPORT সংবাদ বেলা 71bd news সময়ের খবর দৈনিক দেশের কণ্ঠ