মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি লোকমান হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি শায়লা কবীর তাঁর বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করা হচ্ছে। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকায়ও এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
SOURCE : টাঙ্গন নিউজHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf