All news

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন

দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

নদীভাঙনে ঘরবাড়ি ও জীবিকার সংকটে পড়া মানুষের দুর্দিনে পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশের পাশাপাশি এবিজি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করা হচ্ছে। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকাতেও এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে সংকটে রয়েছে। এমন সময়ে খাদ্য সহায়তা তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে।

SOURCE : জনতার কণ্ঠ 24

Also Published In

সময়ের কাগজ SKY NEWS আন্দোলনের বাজার CREATIVE DINAJPUR স্বাধীন ২৪ কিশোরগঞ্জ জার্নাল নড়াইলের কাগজ প্রতিদিনের খাগড়াছড়ি সুন্দরবন টাইমস.কম TODAY NEWS BANGLA আইন আদালত দিনের কথা দৈনিক দেশতথ্য Asian post চাটগাঁর চোখ Report 71 পদ্মা টাইমস ON NEWS24 সবুজ সিলেট দৈনিক সবুজ গ্রামের কাগজ লালমনিরহাট বার্তা News Pabna সারাক্ষণ সংবাদ টাঙ্গন নিউজ ABN Bangla TV শেরপুর টাইমস মিডিয়া কর্ণার 24 দৈনিক মধুমতি জনতার মুখপত্র HILL NEWS B24 NEWS মুন্সীগঞ্জের সময় লোকসমাজ CC NEWS 24 দৈনিক জনতার কণ্ঠ Cox TV সারাদিন নিউজ কুড়িগ্রাম নিউজ কালের খবর ২৪ আজকের চুয়াডাঙ্গা 71bd news সময়ের আলো Times Today বাংলা টাইমস দৈনিক বাংলাদেশের আলো আলোচিত বাংলাদেশ বিডি টাইমস BD24 REPORT সংবাদ বেলা খবর সংযোগ কুমিল্লা জার্নাল bd somachar সময়ের খবর আলোকিত বাংলাদেশ দৈনিক দেশের কণ্ঠ বাঙলা প্রতিদিন DAILY KHABOR Daily Sun বাংলা News 24 কালের কণ্ঠ Banglanews24 আমাদের সময় ফরিদপুর কণ্ঠ The Business Daily বাংলাদেশ বুলেটিন MAASRANGANEWS24 বার্তিকা রাজনীতি ডটকম bangla scoop FINANCIAL BARTA Dhaka Wave বাংলাদেশ প্রতিদিন Risingbd নতুন সময় abnews24bd দেশ রূপান্তর Amar Campus CHANNEL 18 Bangladesh Pulse24 অর্থবাজার ND