All news

দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন

দৌলতপুরে নদীভাঙন কবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি লোকমান হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, অসহায় মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করা হচ্ছে। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন এলাকায়ও এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

SOURCE : আন্দোলনের বাজার

Also Published In

সময়ের কাগজ দিনের কথা SKY NEWS CREATIVE DINAJPUR স্বাধীন ২৪ কিশোরগঞ্জ জার্নাল নড়াইলের কাগজ প্রতিদিনের খাগড়াছড়ি সুন্দরবন টাইমস.কম TODAY NEWS BANGLA আইন আদালত আজকের চুয়াডাঙ্গা দৈনিক দেশতথ্য Asian post চাটগাঁর চোখ Report 71 পদ্মা টাইমস ON NEWS24 সবুজ সিলেট দৈনিক সবুজ গ্রামের কাগজ জনতার কণ্ঠ 24 News Pabna সারাক্ষণ সংবাদ টাঙ্গন নিউজ ABN Bangla TV শেরপুর টাইমস মিডিয়া কর্ণার 24 দৈনিক মধুমতি জনতার মুখপত্র HILL NEWS B24 NEWS লালমনিরহাট বার্তা মুন্সীগঞ্জের সময় লোকসমাজ CC NEWS 24 দৈনিক জনতার কণ্ঠ Cox TV সারাদিন নিউজ কুড়িগ্রাম নিউজ কালের খবর ২৪ 71bd news সময়ের আলো Times Today বাংলা টাইমস দৈনিক বাংলাদেশের আলো আলোচিত বাংলাদেশ বিডি টাইমস BD24 REPORT সংবাদ বেলা খবর সংযোগ কুমিল্লা জার্নাল bd somachar সময়ের খবর আলোকিত বাংলাদেশ দৈনিক দেশের কণ্ঠ বাঙলা প্রতিদিন DAILY KHABOR Daily Sun বাংলা News 24 কালের কণ্ঠ Banglanews24 আমাদের সময় ফরিদপুর কণ্ঠ The Business Daily বাংলাদেশ বুলেটিন MAASRANGANEWS24 বার্তিকা রাজনীতি ডটকম bangla scoop FINANCIAL BARTA Dhaka Wave বাংলাদেশ প্রতিদিন Risingbd নতুন সময় abnews24bd দেশ রূপান্তর Amar Campus CHANNEL 18 Bangladesh Pulse24 অর্থবাজার ND