গাজীপুরের কাপাসিয়া থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এসে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে মনোহরগঞ্জের ২০০ বন্যার্ত পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসহায়তা। এতে হাসি ফুটেছে বানভাসি ওই ২০০ পরিবারের মুখে।
গতকাল সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রাম, জলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি স্থানে এ ত্রাণসহায়তা দেওয়া হয়। কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক জানান, পুরো উপজেলার মানুষ এখনো পানিবন্দি। উপজেলার বাইশগাঁও ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শাখার সদস্যরা। আমাদের এ কাজে সহযোগিতা করেছে স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ার এবং মোফাজা টেক সলিউশনস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য আবুল হোসেন সবুজ, মোফাজা টেক সলিউশনসের বাংলাদেশের আইটি রিসোর্স ম্যানেজার আজহারুল ইসলাম আশিক, স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ারের সৈকত, মনোহরগঞ্জ উপজেলা শুভসংঘের সভাপতি শাহাদাত হোসেন, সহসভাপতি তানভীর মাহমুদ আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ নাইমসহ অন্যরা।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ