বৃষ্টি মাথায় নিয়ে, হাটু ও কোমর পানিতে নেমে নোয়াখালীতে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বন্যার্ত অসহায় মানুষদের ঘরে ঘরে ডিঙ্গি নৌকা দিয়ে খাদ্য ও ওষুধ পৌঁছে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীরা। এদিকে দুর্গত এলাকার পানিবন্দি মুসলমানের পাশাপশি হিন্দু পরিবারও আশ্রয় নিয়েছে মসজিদে। তারাও বসুন্ধরা গ্রুপের ত্রাণ হাতে পেয়েছে। সোমবার সকাল থেকেই নোয়াখালী সদরের বিভিন্ন এলাকায়, বেগমগঞ্জ ছয়ানি, রাজগঞ্জ, চৌমুহনির জমিদার হাঁটের কুতুবপুর ইউনিয়নের শতাদিক বাড়িতে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় ও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও বসুন্ধরা গ্রুপের কর্মী, নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মিডিয়া সমন্বয়ক মাসুদ রানা এবং নোয়াখালী চৌমুহনির জমিদার হাঁট কুতুবপুর ইউনিয়নের রাফি, রায়হান, ইসহাক, শিক্ষার্থী হাসান মাহমুদ প্লাবন, ফরহাদ হোসেন, সামাইন মোহাম্মদ চৌধুরী, তাহিন আহমেদ, অনুসহ আরও অনেকে অংশ নিয়েছেন। এর আগে রবিবার দিবাগত রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের জন্য খাদ্য ও ওষুধ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
SOURCE : Zoom Banglaনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন