ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। পানিবন্দি হয়ে মানবতের জীবন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম শিল্পগ্রুপ বসুন্ধরা। ছাত্র-জনতার উদ্যোগে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় প্রায় ২৫ হাজার মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। শনিবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চলছে ত্রাণসামগ্রী প্রস্তুত কার্যক্রম। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে টোস্ট বিস্কিটের প্যাকেট, মুড়ি, শুকনো খাবার ও স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ। শিক্ষার্থীরা জানান, বসুন্ধরা আবাসিকের ভেতরে থাকা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই ত্রাণ কার্যক্রমে হাত বাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। শিল্পগ্রুপটির তত্ত্বাবধানে এই ত্রাণ বিতরণ করা হবে। জানা গেছে, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর ও মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। প্রয়োজনে আরও এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।
SOURCE : ঢাকা টাইমসনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন