পদ্মা ও যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এবং সর্বস্ব হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কল্যাণপুর এলাকায় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইউনূস আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে শায়লা কবির বলেন, পদ্মা-যমুনার নদীভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে অনেক পরিবার সহায়সম্বলহীন হয়ে পড়ে। এমন সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে এবিজি ফাউন্ডেশন গর্ববোধ করে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে তাদের সহায়তায় এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রান্তিক ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
SOURCE : NEWS NOW 24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ