মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী শায়লা কবির বলেছেন, আনভীর বসুন্ধরা ফাউন্ডেশন (এবিজি) টেকনাফ থেকে তেঁতুলিয়া অর্থাৎ সারা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের যমুনা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। ঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
কোথাও আগুন লাগলে বা ঘর ভেঙে গেলে এই ফাউন্ডেশন গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে মানবতার দেওয়াল হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, আপনাদের কথা শুনে এই আনভীর বসুন্ধরা ফাউন্ডেশন দুই শতাধিক পরিবারের জন্য উপহার পাঠিয়েছে।
এটি নিছক উপহার নয়, এটি তাদের আন্তরিকতা এবং আপনাদের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।
খাদ্যসহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহসভাপতি মতিন মাস্টার এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন প্রমুখ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন