যমুনা নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে পড়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের তিন শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বাচামারা ইউনিয়নের কল্যাণপুর চর এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী সায়লা কবির।
এ সময় প্রতিটি পরিবারের হাতে আধা মণ চাল, দুই কেজি ডাল, তেল, লবণ, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, যমুনার ভাঙনে অনেক পরিবার তাদের শেষ সম্বলটুকুও হারিয়েছে। কেউ রাস্তার পাশে, কেউ আবার খোলা জায়গায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
এমন সংকটের সময় খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
উপকারভোগীরা জানান, নদীভাঙন শুধু তাদের ঘরবাড়িই কেড়ে নেয়নি, জীবিকার পথও বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে এবিজি ফাউন্ডেশনের এই সহায়তা কয়েক দিনের জন্য হলেও পরিবারের খাদ্যসংকট কিছুটা লাঘব করবে।
প্রধান অতিথির বক্তব্যে সায়লা কবির বলেন, দেশের বিভিন্ন স্থানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।
দৌলতপুরসহ পদ্মা-যমুনা তীরবর্তী ভাঙনকবলিত মানুষের দুর্ভোগের বিষয়টি জানানো হলে ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর দ্রুত খাদ্যসামগ্রী বরাদ্দ দেন। এর আগে শিবালয় ও ঘিওর উপজেলাতেও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার কল্যাণপুর চরের তিন শতাধিক পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হলো।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহসভাপতি মতিন মাস্টার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ