All news

মানিকগঞ্জে ভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জে ভাঙনকবলিত অসহায়দের পাশে এবিজি ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন।

বুধবার (২ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার চক হরিচরণ সরকারি বিদ্যালয় প্রাঙ্গণে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী শায়লা কবীর। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুস সালাম এবং দৌলতপুর উপজেলা বিএনপির সদস্যসচিব রাজিব হোসেনসহ স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শায়লা কবীর বলেন, এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, সারা দেশেই এই সহায়তা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, এবিজি ফাউন্ডেশন একটি অনন্য কল্যাণমুখী প্রতিষ্ঠান, যা সারা দেশের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে সব সময় আস্থার প্রতীক হয়ে দাঁড়ায়।

দেশের দুস্থ মানুষের পাশে এবং সমাজের প্রতিটি কল্যাণকর ও মানবিক উদ্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন সব সময় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। নদীভাঙনে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়ে দৌলতপুরের অনেক পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।

মানুষের এই দুর্দিনের কথা বিবেচনা করে এবিজি ফাউন্ডেশন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং উপহারসামগ্রী পাঠিয়েছে।

সাহায্য পেয়ে ষাটোর্ধ্ব উপকারভোগী নিলুফা খাতুন আবেগাপ্লুত হয়ে বলেন, নদীর ভাঙনে আমাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেক কষ্টে দিনাতিপাত করছি। সমাজের কত বিত্তশালী মানুষ রয়েছে, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এই দুর্দিনে এবিজি ফাউন্ডেশন আমাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়েছে। আমি আল্লাহর দরবারে এই দানবীর মানুষের জন্য দোয়া করি, তিনি যেন আমার মতো অসহায় মানুষের পাশে সব সময় এভাবেই দাঁড়াতে পারেন।

অপর এক বৃদ্ধ লাল মিয়া কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের মতো অসহায় ও অসচ্ছল মানুষের পাশে একমাত্র এবিজি ফাউন্ডেশন এসে দাঁড়িয়েছে। আমরা মন থেকে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের দীর্ঘজীবী করেন। এভাবেই যেন আল্লাহ তাদের সমাজের গরিব মানুষের পাশে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ানোর তৌফিক দেন।

SOURCE : Banglanews24

Also Published In

আইন আদালত দিনের কথা SKY NEWS আন্দোলনের বাজার CREATIVE DINAJPUR স্বাধীন ২৪ কিশোরগঞ্জ জার্নাল নড়াইলের কাগজ প্রতিদিনের খাগড়াছড়ি সুন্দরবন টাইমস.কম TODAY NEWS BANGLA আজকের চুয়াডাঙ্গা সময়ের কাগজ দৈনিক দেশতথ্য Asian post চাটগাঁর চোখ Report 71 পদ্মা টাইমস ON NEWS24 সবুজ সিলেট দৈনিক সবুজ জনতার কণ্ঠ 24 News Pabna সারাক্ষণ সংবাদ টাঙ্গন নিউজ ABN Bangla TV শেরপুর টাইমস মিডিয়া কর্ণার 24 দৈনিক মধুমতি জনতার মুখপত্র HILL NEWS গ্রামের কাগজ লালমনিরহাট বার্তা মুন্সীগঞ্জের সময় লোকসমাজ CC NEWS 24 দৈনিক জনতার কণ্ঠ Cox TV সারাদিন নিউজ কুড়িগ্রাম নিউজ কালের খবর ২৪ কুমিল্লা জার্নাল bd somachar সময়ের আলো Times Today বাংলা টাইমস দৈনিক বাংলাদেশের আলো আলোচিত বাংলাদেশ বিডি টাইমস BD24 REPORT সংবাদ বেলা খবর সংযোগ ND 71bd news সময়ের খবর আলোকিত বাংলাদেশ দৈনিক দেশের কণ্ঠ বাঙলা প্রতিদিন DAILY KHABOR Daily Sun বাংলা News 24 কালের কণ্ঠ Dhaka Wave B24 NEWS ফরিদপুর কণ্ঠ The Business Daily বাংলাদেশ বুলেটিন MAASRANGANEWS24 বার্তিকা রাজনীতি ডটকম bangla scoop FINANCIAL BARTA বাংলাদেশ প্রতিদিন আমাদের সময় Risingbd নতুন সময় abnews24bd দেশ রূপান্তর Amar Campus CHANNEL 18 Bangladesh Pulse24 অর্থবাজার