All news

ক্যান্সারাক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

ক্যান্সারাক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন। চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাওয়া এই শিক্ষিকাকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন শিক্ষকতায় যুক্ত ইয়াসমিন আরার শরীরে থার্ড স্টেজের ক্যান্সার ধরা পড়ে। অত্যন্ত ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের এই সহায়তা তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বেঁচে থাকার সাহস যুগিয়েছে।

সহায়তা প্রদান শেষে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম বলেন, আমরা তাঁকে আর্থিক সহযোগিতা করেছি এবং পাশে থাকার আশ্বাস দিয়েছি। অসহায় মানুষের পাশে আমাদের চেয়ারম্যান যেভাবে হাত বাড়িয়েছেন, সমাজের অন্য বিত্তবানদেরও সেভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

অনুদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ক্যান্সারকে জয় করে দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেছেন শিক্ষিকা ইয়াসমিন আরা।

SOURCE : চ্যানেল 26 বাংলা

Also Published In

সময়ের কাগজ abnews24bd দৈনিক সত্যকথা প্রতিদিন এইমাত্র Asian post সকালের বাণী পদ্মা টাইমস SHOMOYER KHABOR24 ভোরের দর্পণ কুমিল্লা জার্নাল Amar Campus সংবাদ পরিক্রমা বাঙলা প্রতিদিন আলোচিত বাংলাদেশ অগ্রদূত ON NEWS24 বিডি টাইমস দৈনিক দেশের কণ্ঠ সংবাদ প্রতিদিন FINANCIAL BARTA বাংলাদেশ বুলেটিন রোজকার খবর ঢাকার কণ্ঠ Daily Bangladesh Mirror খবর সংযোগ banikbazar24 Sylhetview24 আলোকিত কাগজ Daily Sun বাংলা কালের কণ্ঠ দেশ রূপান্তর দৈনিক করতোয়া চ্যানেল আই Banglanews24 দৈনিক জনবাণী পজিটিভ নারায়ণগঞ্জ জবাবদিহি NARAYANGANJ VISION প্রতিদিনের নিউজ খবর নারায়ণগঞ্জ Bangladesh Pratidin DAILY NEWS সময়ের আলো ডেইলি অবজারভার B24 NEWS Times Today অর্থ কাগজ মিরর বাংলা DAILY KHABOR দৈনিক বাংলাদেশের আলো বাংলা টাইমস আজকের কুমিল্লা abnews24bd