রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন আরা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ব্যয়বহুল চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাওয়া এই শিক্ষিকার পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।
শনিবার (২৫ জুলাই) মানবিক উদ্যোগের অংশ হিসেবে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় যুক্ত ইয়াসমিন আরা শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে পরিচিত। তবে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক জীবন থমকে যায়। ব্যয়বহুল চিকিৎসার কারণে পরিবারও আর্থিক সংকটে পড়ে।
ইয়াসমিন আরা বলেন, আমার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। একটি ইনজেকশনের দামই ছিল এক লাখ টাকা। আমার তৃতীয় পর্যায়ের ক্যান্সার ধরা পড়েছে এবং তা লিম্ফ নোডেও ছড়িয়ে গেছে। এজন্য আমাকে ওরাল কেমোথেরাপি নিতে হচ্ছে। এই ওষুধের জন্য প্রতি মাসে প্রায় ৬৫ হাজার টাকা খরচ হয়। তিনি আরও বলেন, শরীর খুব একটা ভালো না থাকলেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করতাম। শিক্ষার্থীরা আমার ক্লাস খুব পছন্দ করে। শরীরটা একটু সুস্থ হলে আবার কাজে ফিরতে চাই। বসে থাকতে ভালো লাগে না। তার সংকটের কথা জানতে পেরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে আসে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির চিফ কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম বলেন, আমরা তাকে আর্থিক সহযোগিতা করেছি এবং আশ্বস্ত করেছি যে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান তার পাশে রয়েছেন। আমাদের আহ্বান, সমাজের বিত্তবানরাও যেন অসহায় মানুষের পাশে এভাবে এগিয়ে আসেন।
এই সহায়তাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে দেখছেন ইয়াসমিন আরা। তিনি ক্যান্সারকে জয় করে আবারও শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
SOURCE : চ্যানেল আইনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন