বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০টায় উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্ উপস্থিত থেকে গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক সোহাগ রানা দিপু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য মো. আব্দুল্লাহ আল- মামুন সোহাগ, এম মাসুম পারভেজ, মো. আমির হোসেন, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক শামীমা আক্তার, জেসমিন আক্তার মুক্তা, দৈনিক কালের কণ্ঠের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে কৃষ্ণচূড়া, জলপাই, আমলকী, কাঞ্চন, কামিনী, চেরি, বকুলসহ ফলদ, বনজ, ওষুধি ও সৌন্দর্যবর্ধনকারী অর্ধ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
SOURCE : Banglanews24বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon