বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখা, নীলফামারীর উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ঈদগাহ্ মাঠে ওই চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলার শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্ উপস্থিত থেকে গাছের চারা রোপণ কর্মসসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক সোহাগ রানা দিপু, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য আব্দুল্লাহ আল- মামুন সোহাগ, এম মাসুম পারভেজ, আমির হোসেন, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের সহকারি শিক্ষক মোছা. শামীমা আক্তার, মোছা. জেসমিন আক্তার মুক্তা, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর কলিমিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে কৃষ্ণচুড়া, জলপাই, আমলকি, কাঞ্চন, কামিনী চেরি, বকুলসহ ফলদ, বনজ, ওষুধি ও সৌন্দর্য বর্ধনকারী অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়ছে।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন