গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শহীদ হওয়া তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বসুন্ধরা গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর নিজ উদ্যোগে এই সহায়তা প্রদান করেন।
রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিহত ফায়ার ফাইটার মো. নুরুল হুদা, শামীম আহমেদ এবং খন্দকার জান্নাতুল নাঈমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এবিজি চেয়ারম্যানের পক্ষে সহায়তা প্রদান করেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বসুন্ধরা গ্রুপের এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদদের ফিরিয়ে আনা সম্ভব না হলেও তাদের পরিবারের দায়িত্ব সমাজের সকলের। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সেই মানবিকতারই বহিঃপ্রকাশ।
এ সময় ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, সংস্থাটির নিজস্ব তহবিল থেকেও শহীদ তিন সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান জানান, বসুন্ধরা গ্রুপ ভবিষ্যতেও ফায়ার ফাইটারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
SOURCE : অপরূপ বাংলাবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon