গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন বাজি রেখে আগুন নেভাতে গিয়ে নিহত হওয়া ফায়ার সার্ভিসের তিন সদস্যের পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। মানবিকতার অংশ হিসেবে নিহতের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)–এর চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহতদের পরিবারের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন- ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)–এর মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লে. কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান।

এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের আরও বহু কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন এবং তারা এই মানবিক উদ্যোগের জন্য সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফয়েড ফেসবুক পোস্টে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)–এর চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর লেখেন, গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে জীবন বাজি রেখে আগুন নেভাতে গিয়ে শহীদ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা।

নিহত তিন ফায়ার সার্ভিস কর্মীর নাম উল্লেখ করে লেখেন, ‘২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা শহীদ হন— ‘ফায়ার ফাইটার শহীদ মোহাম্মদ নুরুল হুদা, ফায়ার ফাইটার শহীদ শামীম আহমেদ, ওয়্যারহাউস ইন্সপেক্টর শহীদ খন্দকার জান্নাতুল নাঈম। তাদের এই আত্মত্যাগ দেশের মানুষের নিরাপত্তার জন্য এক অনন্য দৃষ্টান্ত।’
SOURCE : Daily Sun বাংলানদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন