নাটোরের লালপুরে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেলো ২০ জন অসচ্ছল নারী। সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা।
আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার বুধিরামপুরে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ জনকে তারা প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন তুলে দেন। তারা এটি দিয়ে নিজের পায়ে দাঁড়াবেন এবং বেকারত্ব দুর করবেন পরিবারে সচ্ছলতা ফিরে আসবে। নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
উপস্থিত ছিলেন, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম, বসুন্ধরা গ্রুপের সিনিয়র অফিসার মোহাম্মদ জীবন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহাদী আশরাফ জীবন, নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকত প্রমূখ।
SOURCE : দি ক্রাইমনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন