নাটোরে লালপুরে অসহায় নারীদের স্ববলম্বী করতে ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। উপজেলার ডেবরপাড়া বুধিরামপুর গ্রামের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্ববলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে তিন মাসের প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোববার (২৮ এপ্রিল ২০২৪) লালপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও শুভ সংঘ স্কুলের সমন্বয়ক জালাল উদ্দীন বাবুর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এ সময় সংসদ সদস্য বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে স্কুল প্রতিষ্ঠা ও অসহায়, বিধবা, এতিম, দরিদ্র অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, এমন কর্মকা-ের ফলে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছে ও স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আর এই মহতী উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শুভসংঘের উপদেষ্টা লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা, নাটোর শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা,
লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ। উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লালপুর শুভসংঘের উপদেষ্টা আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শরীফ মাহাদি আশরাফ জীবন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবির খান, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোঃ মামুন,
মাজার শরীফ টিবিএম কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, নাটোর বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান শৈকত, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, লালপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, লালপুর পাইলট বালিকা বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার মিলন, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষক -প্রশিক্ষণার্থী, শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সেলাই মেশিন উপহার পাওয়া উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর গ্রামের শিরিনা খাতুন (৩৮) বলেন, আমি বিধবা. আমার দুই সন্তান, আমার স্বামী মারা যাওয়ার পর খুব অভাবে দিনপাত করছি রোজগারের জন্য আমি সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ নিয়েছি। এখন সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে ছেলে মেয়েদের পড়া লেখা করাতে পারবো। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি চির কৃতজ্ঞ।"
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া মনিরা বেগম (৪০) বলেন, দিনমজুরির কাজ করে যা আয় হয়, তা দিয়ে আমার ছেলের পড়াশোনা খরচ ও পরিবারের খরচ চালাই। কিন্তু আমার এই অবস্থা দেখে বসুন্ধরা শুভ সংঘ সেলাই শেখার সুযোগ করে দেন এবং তিন মাস ফ্রি প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন উপহার পাচ্ছি খুব ভালো লাগছে। এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো। সন্তানটির ভালোভাবে লেখাপড়া করাতে পারবো। এজন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি চিরদিন ঋণী হয়ে থাকব। পাশাপাশি আমার মতো অনেক অসহায় নারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখতে শুরু করেছে।
SOURCE : FNSপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ