নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনটি স্থানে ছয় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়। শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলার রূপগঞ্জ ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এদের মধ্যে শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের দুই হাজার অসহায় মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ হকার্স লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আয়নাল হোসেন ও মনির হোসেন।
বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী উপহার পেয়ে ৭০ বছরের বৃদ্ধ আফজাল হোসেন বলেন, যখনই আমরা না খাইয়া থাকি, তখনই পাশে এসে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। এর আগেও করোনায় যখন না খাইয়া আছিলাম, তখনও বসুন্ধরা আমাগো খাওন দিসে। রূপগঞ্জের অসহায় মানুষের পাশে বসুন্ধরা বন্ধুর চেয়েও আরো আপনজন।
এদিকে, রূপগঞ্জ ইউনিয়নেও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
ত্রাণ সহায়তা পেয়ে জহুরা বেগম বলেন, কাজ কাম নাই, করোনায় আয় কমছে। আজকে যেই খাবার দিসে সেটা দিয়া পরিবার নিয়ে এক মাস খেতে পারমু।
দোয়া করি যেন বসুন্ধরা আরো আগায় যায়।
রূপগঞ্জে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির।
এ ছাড়া, এ দিন কাঞ্চন পৌরসভায়ও দুই হাজার অসহায় মানুষের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও ইনস্পায়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম মোগল।
পৌরসভার দরিদ্র বৃদ্ধা করিমন আফরোজা খাদ্যসামগ্রী পেয়ে বলেন, আমাগো তো করোনার পরের থাইকা কাজ নাই।
বাড়িভাড়া দিতে পারতাসি না ঠিকমতো খাব কী? এর মধ্যে একবেলা খাই তো, দুবেলা না খাইয়া থাকি। তবে বসুন্ধরা গ্রুপ করোনার শুরু থাইকাই আমাগো খাওন দিতাসে। আইজকা আবার দিল, এডি দিয়া এক মাস আপাতত নিশ্চিন্তে থাকতে পারুম। এর আগেও তিনি বসুন্ধরার খাদ্যসামগ্রী পেয়েছেন বলে জানান।
SOURCE : কালের কণ্ঠনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন