নারায়ণগঞ্জের রূপগঞ্জের তিনটি স্থানে ছয় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) জেলার রূপগঞ্জ ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এদের মধ্যে শনিবার বিকেলে দাউদপুর ইউনিয়নের দুই হাজার অসহায় মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ হকার্স লীগের যুগ্ম সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আয়নাল হোসেন ও মনির হোসেন।
বসুন্ধরা গ্রুপের খাদ্যসামগ্রী উপহার পেয়ে ৭০ বছরের বৃদ্ধ আফজাল হোসেন বলেন, যখনই আমরা না খাইয়া থাকি, তখনই পাশে এসে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। এর আগেও করোনায় যখন না খাইয়া আছিলাম, তখনও বসুন্ধরা আমাগো খাওন দিছে। রূপগঞ্জের অসহায় মানুষের পাশে বসুন্ধরা বন্ধুর চেয়েও আরো আপনজন।
এদিকে, রূপগঞ্জ ইউনিয়নেও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে দুই হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে এক মাসের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
ত্রাণ সহায়তা পেয়ে জহুরা বেগম বলেন, কাজ কাম নাই, করোনায় আয় কমছে। আজকে যেই খাবার দিছে সেটা দিয়া পরিবার নিয়ে এক মাস খেতে পারমু। দোয়া করি যেন বসুন্ধরা আরো আগায় যায়।
রূপগঞ্জে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান সজীব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির।
এ ছাড়া, এ দিন কাঞ্চন পৌরসভায়ও দুই হাজার অসহায় মানুষের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। সেখানে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও ইনস্পায়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম মোগল।
পৌরসভার দরিদ্র বৃদ্ধা করিমন আফরোজা খাদ্যসামগ্রী পেয়ে বলেন, আমাগো তো করোনার পরের থাইকা কাজ নাই। বাড়িভাড়া দিতে পারতাসি না ঠিকমতো খাব কী? এর মধ্যে একবেলা খাই তো, দুবেলা না খাইয়া থাকি। তবে বসুন্ধরা গ্রুপ করোনার শুরু থাইকাই আমাগো খাওন দিতাছে। আইজকা আবার দিল, এডি দিয়া এক মাস আপাতত নিশ্চিন্তে থাকতে পারুম। এর আগেও তিনি বসুন্ধরার খাদ্যসামগ্রী পেয়েছেন বলে জানান।
SOURCE : News 24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ