রংপুর জেলার গঙ্গাচড়া ও হারাগাছে অসহায় শীতার্তদের মাঝে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে।
কালের কণ্ঠ শুভসংঘের গঙ্গাচড়া শাখার সহযোগিতায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শনিবার সকাল ১১টায় ৩০০ কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে খুশি আজিজ মিয়া (৮৫) বলেন, যারা আমাদেরকে এই কম্বল দিল, আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার, গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া ।
এছাড়া জেলার হারাগাছ থানায় অসহায় শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার হারাগাছ শুভসংঘের সহযোগিতায় বিকেল ৩টায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল পেয়ে সামিনা খাতুন (৬০) নামের স্বামীহারা এক নারী বলেন, ‘আমার কোনো ছেলে, স্বামী নাই বাবা। সারাদিন রোজা রেখে আসছি কম্বল নিতে, তোরা তো আমার ছেলের কাজ করলা। দোয়া রইলো তোমাদের জন্য।’
এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো. মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক, মো. আরিফ প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
SOURCE : রংপুর সংবাদবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon