রংপুর জেলার গংগাচড়ায় অসহায় শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। কালের কণ্ঠ শুভসংঘের গংগাচড়া শাখার সহযোগিতায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গতকাল শনিবার বেলা ১১টায় এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান আলী, গংগাছড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার, গংগাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আখের মিয়া।
কম্বল পেয়ে বেজায় খুশি আজিজ মিয়া নামের ৮৫ বছরের এক বৃদ্ধ। তিনি বলেন, যারা আমাদেরকে এই কম্বল দিলো, আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখেন।
রংপুর জেলার হারাগাছ থানার অসহায় শীতার্তদের মাঝেও ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার হারাগাছ শুভসংঘের সহযোগিতায় বেলা ৩টায় হারাগাছ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, মো: মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো: মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক, মো: আরিফ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
কম্বল পেয়ে সামিনা খাতুন নামের স্বামীহারা ৬০ বছরের বৃদ্ধ নারী বলেন, ‘আমার কোনো ছেলে স্বামী নাই বাবা। সারাদিন রোজা রেখে আসছি কম্বল নিতে, তোরা তো আমার ছেলের কাজ করলা। দোয়া রইলো তোমাদের জন্য।’
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ