‘শুভ কাজে সবার পাশে’ বসুন্ধরা শুভসংঘের এ স্লোগান সামনে রেখে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার জন্য মাদারীপুরের ২০ নারীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন ও প্রশিক্ষণ। পাঁচ মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাঁদের দেওয়া হয় সেলাই মেশিন। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে খুশি নারীরা। এ উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। গতকাল বেলা ১১টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অসচ্ছল নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান, সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ডা. সোহেল প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আর্থিক অসচ্ছল এসব নারী সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী এবং আত্মনির্ভশীল হয়ে উঠতে পারবেন। অসহায় এসব নারী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে খুশি। প্রশিক্ষণ পাওয়া সুমি আক্তার জানান, তাঁর স্বামীর উপার্জনে সংসার ঠিকমতো চলে না। সন্তানদের নিয়ে কষ্টে তাঁদের দিন কাটে। তাই বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নাম লিখিয়ে পোশাক তৈরি করা শিখেছেন। এখন আশা করছেন এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি করে উপার্জন করতে সক্ষম হবেন। একই কথা উপকারভোগী অন্য নারীদের। তাঁরা বলেন, এই ভালো কাজের জন্য আমরা বসুন্ধরা গ্রুপের কাছে ঋণী। মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান বলেন, আর্থিক অসচ্ছল এসব নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তাঁদের ধন্যবাদ। দেশে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আমরা তাঁদের ধন্যবাদ জানাই। মাদারীপুর সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির বলেন, ‘অসহায় এসব নারীকে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হলো। তাঁরা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।’ বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আগামীতে এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন