শুভ কাজে সবার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে মাদারীপুরের ২০ জন নারীকে সেলাই মেশিন ও প্রশিক্ষণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। ৫ মাস সেলাই প্রশিক্ষণ শেষে তাদের দেয়া হয় এই সেলাই মেশিন। প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে খুশি নারীরা। আর এ উদ্যোগের প্রশংসা করলেন স্থানীয় রাজনৈতিক নেতারা।
শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে অসচ্ছল নারীদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। আর্থিক অসচ্ছল এইসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে তারা আত্মনির্ভশীল হয়ে উঠতে পারবেন। অসহায় এইসব নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন পাওয়ায় খুশি নারীরা।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন। উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, সদর উপজেলা জামাতের আমির হুমায়ুন কবির, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ডা.সোহেল প্রমুখ।
মাদারীপুরের সুমি আক্তার বলেন, তার স্বামীর উপার্জনে সংসার ঠিকমত চলেনা। সন্তানদের নিয়ে কষ্টে তাদের দিন কাটে। তাই বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে নাম লিখিয়ে পোশাক তৈরি করা শিখেছেন। এখন আশা করছেন এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি করে উপার্জন করতে সক্ষম হবেন। একই কথা উপকারভোগী অন্য নারীদের। তারা বলেন, এই ভাল কাজের জন্য আমরা বসুন্ধরার গ্রুপের কাছে ঋণী।
মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, আর্থিক অসচ্ছল এইসব নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়ে পাশে দাড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। দেশে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু মানুষের পাশে দাড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আমরা তাদের ধন্যবাদ জানাই।
মাদারীপুর সদর উপজেলা জামায়াতের আমির হুমায়ুন কবির বলেন, অসহায় এইসব নারীদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হলো। তারা এই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে যা উপার্জন করবেন সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে।’ বসুন্ধরা গ্রুপের সিনিয়র জিএম (হিসাব) শহিদুর রহমান শাহীন বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকেই অসচ্ছল নারীদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। আগামীতে এমন কর্মকান্ড অব্যহত থাকবে বলেও জানান তিনি।
SOURCE : News 24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ