বগুড়ায় স্বাবলম্বী করে তুলতে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। রোববার (১৭ মে) বগুড়া সদর উপজেলা পরিষদের হলরুমে ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলুসহ অনেকে।
নিউজটোয়েন্টিফোরের বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন, সমকালের উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল হাসান, শুভসংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম হৃদয়, সজল শেখ, ক্যামেরপার্সন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুলসহ অনেকে।
তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার পর উপকারভোগী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমীন, শাম্মী, রিতা আক্তারসহ ২০ সুবিধাভোগী নারী।
তারা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন তারা, নিজের ও পরিবারের খরচ মেটাতে সহায়তা করবেন। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারবেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ সারাদেশে মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়।
সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, নারীদের স্বাবলম্বী করতে, বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছে, দেশের সব ব্যবসায়ী এভাবে এগিয়ে এলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে। বেসরকারী শিল্প প্রতিষ্ঠানও এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা।
ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে কাজ করলে নারী সমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে।
SOURCE : Banglanews24নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন