বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। এমন মহতি উদ্যোগ প্রশংসনীয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন।
বেসরকারী শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যদি নারীদের স্বনির্ভর করতে কাজ করে তাহলে নারী সসমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের সেভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছে বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের অথিবিৃন্দ।
অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের মানবিক উদ্যোগের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার ২০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে।
রোববার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু।
নিউজ টোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা ম. মামুন, সমকাল উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভ সংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম রিদয়, সজল শেখ, ক্যামেরপার্সন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুল প্রমুখ। উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমীন, শাম্মী, রিতা আক্তার সহ সুবিধাভোগীরা।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন পূরনের পথে এগিয়ে যাবে নিজের খরচ সহ পরিবারকে সহায়তা করবেন। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারবেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা সারাদেশে মানুিবক কর্মকান্ড অব্যহত রেখেছি, যা চলমান থাকবে ইনশাল্লাহ।
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা বানিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অস্বচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অস্বচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরনীয়, অনুসরনীয়।
সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নারীদের সাবলম্বী করতে, বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন, রাষ্ট্রের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে তাহলে আমরা এগিয়ে যাবো সামনের দিকে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে। বেসরকারী শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরনা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসে, সরকারের কর্মকান্ড বাস্তবে রুপ দিতে কাজ করে দেশ দাঁড়িয়ে যাবে। সবাই সবার অবস্থান থেকে কাজ করতে হবে।
ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, বসুন্ধরা শুভসংেঘর মাধ্যমে অস্বচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নি:সন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে কাজ করে নারী সমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে।
SOURCE : News 24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ