বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা দেবে বসুন্ধরা গ্রুপ। জলসিঁড়ি আবাসন প্রকল্প ও বসুন্ধরা আবাসন প্রকল্পের এক্সটেনশন জোনে উভয় পক্ষের প্রকল্পের বিভিন্ন উন্নয়ন সুষ্ঠুভাবে বাস্তবায়নে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে একটি সমঝোতা/চুক্তিপত্র সই হয়েছে।
গতকাল সোমবার সেনাবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা আবাসন প্রকল্পের পক্ষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং সেনাবাহিনীর মাস্টার জেনারেল অর্ডন্যান্স ও জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রকল্পটি সফল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার বিবেচনায় এরই মধ্যে বসুন্ধরা গ্রুপ দুই হাজার ৬০০ বিঘা জমি দিয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, জলসিঁড়ি আবাসন প্রকল্প সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সার্বিক সহায়তা করবে। প্রকল্প এলাকায় বসুন্ধরা গ্রুপ ও জলসিঁড়ি যৌথভাবে মসজিদ, দুটি স্কুল স্থাপনসহ প্রকল্পের সৌন্দর্যবর্ধনেও কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল সামছুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সেনাবাহিনীর এই আবাসন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর আবাসন প্রকল্প জলসিঁড়ির সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমি আশা করি, উভয় পক্ষের সহযোগিতায় এই প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘উভয় প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনী এবং বসুন্ধরা গ্রুপ পরস্পরকে সহযোগিতা করবে বলে আমি আশাবাদী।
’ তিনি এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে এ পর্যন্ত সার্বিক সহযোগিতা ও সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ