জলসিঁড়ি আবাসন প্রকল্পে সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ চুক্তিসই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর (সর্বডানে) ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান (সর্ববামে) বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নের উন্নয়ন কাজে সার্বিক সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ। সোমবার (৩১ আগস্ট) সেনাবাহিনীর সদর দফতরে এই নিয়ে একটি চুক্তি সই হয়েছে। সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এই প্রকল্প সফল করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার বিবেচনায় এর আগে বসুন্ধরা গ্রুপ দুই হাজার ৬০০ বিঘা জমি প্রদান করে। অনুষ্ঠানে বলা হয়, জলসিঁড়ি আবাসন প্রকল্প সম্পসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপ সহায়তা করবে। প্রকল্প এলাকায় বসুন্ধরা গ্রুপ ও জলসিঁড়ি যৌথভাবে বড় একটি মসজিদ স্থাপন করবে এবং প্রকল্পের সৌন্দর্যবর্ধনেও কাজ করবে। চুক্তিসই অনুষ্ঠানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর জলসিঁড়ি আবাসন প্রকল্পের সম্প্রসারণ ও উন্নয়নে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। আমি আশা করি, উভয়পক্ষের সহযোগিতায় এই প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সেনাবাহিনী এবং বসুন্ধরা গ্রুপ পরস্পরকে সহযোগিতা করবে। তিনি এই প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে সার্বিক সহায়তার জন্য বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন এবং বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সামসুল হক, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এবং উভয়পক্ষের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
SOURCE : দৈনিক জনকণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ