নরসিংদীর প্রস্তাবিত ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চীনের নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এনইপিসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ল্য মেরিডিয়ানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের সঙ্গে এনইপিসির এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান এবং এনইপিসির প্রকল্প ব্যবস্থাপক লিউ সেং।
সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সর্ববৃহৎ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুনগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এনইপিসি।
এ প্রকল্পে দুই বছরে মোট ৭০ হাজার মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহার করা হবে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনইপিসির সাইট ম্যানেজার লং মিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেলস ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
SOURCE : Banglanews24নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন