নরসিংদীর প্রস্তাবিত ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হবে বসুন্ধরা সিমেন্ট। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চীনের নর্থইস্ট ইলেকট্রিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং কম্পানি (এনইপিসি) এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে এ-সংক্রান্ত একটি সরবরাহ চুক্তি হয়। এ প্রকল্পে দুই বছরে মোট ৭০ হাজার মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহার করা হবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর হোটেল ল্য মেরিডিয়ানে বসুন্ধরা সিমেন্টের সঙ্গে এনইপিসির এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং এনইপিসির প্রকল্প ব্যবস্থাপক লিউ সেং।
উদ্যোক্তারা জানান, সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সর্ববৃহৎ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগত মানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে ঘোড়াশাল ৩০০-৪৫০ মেগাওয়াট গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণ প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এনইপিসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনইপিসির সাইট ম্যানেজার লং মিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের সেলস ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ