অসহায়, দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। দেশের দুই শর বেশি স্থানে দুস্থ, অসহায় ও এতিমদের মধ্যে কোরবানির পশুর গোশত বিতরণ করেন তিনি। প্রতিবছরের মতো এ বছরও গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তুলনামূলকভাবে অসচ্ছল গ্রামে এ আয়োজন করা হয়। বসুন্ধরা সিমেন্ট ও বসুন্ধরা বিটুমিনের ডিলাররা এ মহৎ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য, কোরবানি পৃথিবীর অন্যতম প্রাচীন ইবাদত। প্রথম নবী আদম (আ.) থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত পৃথিবীর সব নবী ও রাসুল কোরবানি করেছেন। বিদায় হজে মহানবী (সা.) আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ১০০ উট কোরবানি করেন, যার ৬৩টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো আলী (রা.) জবাই করেন। (সুনানে ত্বহাবি, হাদিস : ৬২৩৬)
মহানবী (সা.) কোরবানির পশুর গোশত তিন ভাগ করে নিজে খেতেন, আত্মীয় এবং অসহায় মানুষের ভেতর বিতরণ করতেন।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, ‘রাসুলুল্লাহ (সা.) তাঁর পরিবারকে কোরবানির এক-তৃতীয়াংশ আহার করাতেন, প্রতিবেশীদের এক-তৃতীয়াংশ আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে এক-তৃতীয়াংশ সদকা করতেন।’ (আল-মুগনি : ৯/৪৪৯)
সেই নির্দেশনা মোতাবেক দুই শর বেশি স্থানে কোরবানি করেন বসুন্ধরা গ্রুপের এমডি।
SOURCE : কালের কণ্ঠবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon