অসহায়, দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিলেন বসুন্ধরা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। দেশের ২ শতাধিক স্থানে দুস্থ, অসহায় ও এতিমের মধ্যে কোরবানির পশুর গোশত বিতরণ করেন তিনি। প্রতি বছরের মতো এ বছরও গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তুলনামূলকভাবে অসচ্ছল গ্রামে এ আয়োজন করা হয়। বসুন্ধরা সিমেন্ট ও বসুন্ধরা বিটুমিনের ডিলাররা এ মহৎ কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য, কোরবানি পৃথিবীর অন্যতম প্রাচীন ইবাদত। প্রথম নবী আদম (আ.) থেকে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত পৃথিবীর সব নবী ও রসুল কোরবানি করেছেন। বিদায় হজে মহানবী (সা.) আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য ১০০ উট কোরবানি করেন, যার ৬৩টি তিনি নিজে জবাই করেন আর বাকিগুলো হজরত আলী (রা.) জবাই করেন। (সুনানে তাহাবি, হাদিস ৬২৩৬)।
মহানবী (সা.) কোরবানির পশুর গোশত তিন ভাগ করে নিজে খেতেন, আত্মীয়দের এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, ‘রসুলুল্লাহ (সা.) তাঁর পরিবারকে কোরবানির এক-তৃতীয়াংশ আহার করাতেন, প্রতিবেশীদের এক-তৃতীয়াংশ আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে এক-তৃতীয়াংশ সদকা করতেন।’ (আল-মুগনি : ৯/৪৪৯)সে নির্দেশনা মোতাবেক দুই শর বেশি স্থানে কোরবানি করেন বসুন্ধরা গ্র“পের এমডি।
SOURCE : ঢাকা পোস্টনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন