অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
শনিবার সকালে রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষনা করে -অ্যাটকো নির্বাচন কমিশন।
৩ বছর মেয়াদী নির্বাচিত এই কমিটিতে ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নব নির্বাচিত সভাপতি।
নির্বাচিত আরও ১৪ জন পরিচালক হলেন,ড. মাহফুজুর রহমান(এটিএন বাংলা), আব্দুল হক(বাংলাভিশন), মোহাম্মদ জসিম উদ্দিন (আরটিভি),মোঃ লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহিদুল হাসান (দীপ্ত টিভি ), আরিফ হোসেন (দেশটিভি), মোঃ আশফাক উদ্দিন আহমেদ (এনটিভি), আহমেদ জোবায়ের (সময় টিভি), ড. রুবানা হক (নাগরিক টিভি), আব্দুস সামাদ (ইটিভি), জহির উদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই)।
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম বৈঠক বসে। সকাল ১০ টা থেকে আসতে শুরু করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিকেরা।
সাড়ে ১১টায় অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অন্য সদস্যরা অংশ নেন। তিন বছর মেয়াদি ১৫ টি পরিচালক পদে নির্বাচনের জন্য ১৯ জন প্রার্থী ছিলেন। সভা শেষে, সিদ্ধান্ত অনুযায়ি নতুন সভাপতি নির্বাচিত হন অঞ্জন চৌধুরী আর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। সহ সভাপতি হয়েছেন দেশ টিভির এমডি আরিফ হাসান।
এ সময় অ্যাটকোর নির্বাচন কমিশনার এম এ মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় আশাবাদ জানান, নতুন কমিটি আরও ভালোভাবে এই দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাটকোর যেসব সমস্যা আছে তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।
নতুন সভাপতি অঞ্জন চৌধুরী ,বলেন দেশের মানুষের প্রত্যাশা পূরনে কাজ করবে তারা। একই সাথে, নিজেদের চ্যানেলের চিন্তা না করে অ্যাটকোকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
SOURCE : News 24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ