অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী ও দেশ টিভির আরিফ হাসান। ৩ বছর মেয়াদী এই কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
আজ শনিবার সরাসরি ভোটে নির্বাচিত হন তারা।
ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি।
অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পরিচালকরা হলেন- এটিএন বাংলার ড. মাহফুজুর রহমান, বাংলাভিশনের আব্দুল হক, আরটিভির জসিম উদ্দিন, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, বৈশাখী টিভির টিপু আলম মিলন, দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান, এনটিভির আশফাক উদ্দিন আহমেদ, সময় টিভির আহমেদ জোবায়ের, নাগরিক টিভির ড. রুবানা হক, ইটিভির আব্দুস সামাদ ও চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন।
নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারা হলেন- একাত্তর টিভির মোজাম্মেল বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির আহমেদ শায়ান ফজলুর রহমান, চ্যানেল টুয়েন্টি ফোরের শেখ কবীর হোসেন এবং গান বাংলার ফারজানা মুন্নি।
শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার এম এম মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় বলেন, আশা রাখছি নতুন কমিটি আরও ভালোভাবে এই দায়িত্ব পালন করবেন। এছাড়া অ্যাটকোর যেসব সমস্যা আছে তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।
সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়। অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা।
তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।
প্রাপ্ত ভোট :
অঞ্জন চৌধুরী, মাছরাঙা- ২০
টিপু আলম মিলন, বৈশাখী টেলিভিশন-২০
আরিফ হাসান, দেশ টিভি- ১৯
মাহফুজুর রহমান, এটিএন বাংলা-১৯
আব্দুল হক, বাংলাভিশন-১৯
মো. জসিম উদ্দিন, আরটিভি- ১৯
কাজী জাহিদুল হাসান, দীপ্ত টিভি- ১৯
আহমেদ জোবায়ের, সময় টিভি-১৯
লিয়াকত আলী খান মুকুল, এশিয়ান টিভি-১৮
ইকবাল সোবহান চৌধুরী, ডিবিসি- ১৮
রুবানা হক, নাগরিক টিভি-১৮
আবদুস সামাদ, একুশে টিভি-১৮
সায়েম সোবহান আনভীর, নিউজ২৪- ১৭
জহির উদ্দিন মাহমুদ মামুন, চ্যানেল আই- ১৭
আশফাক উদ্দিন আহমেদ, এনটিভি-১৪
মোজ্জাম্মেল হক, ৭১ টিভি-৭
ফারজানা মুন্নি, গান বাংলা টিভি-৭
আহমেদ সায়ান ফজলুর রহমান, ইনডিপেনডেন্ট টিভি-৬
শেখ কবির হোসেন, চ্যানেল২৪ -৬
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ